ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

টাকা পরিশোধ করেছি ভ্যাকসিন আমরা পাব : অর্থমন্ত্রী

করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজ নিয়ে সংশয় নেই জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, এ ধরনের কোনো মেসেজ আমার কাছে নেই। নানা জন নানা কথা বলবে। আমরা ভ্যাকসিনের জন্য ইতোমধ্যে টাকা পরিশোধ করেছি। ভ্যাকসিন না পাওয়ার কারণ নেই, আমরা পাব।


বুধবার (৩১ মার্চ) দুপুরে তিনি এ কথা জানান। 


অফিস-আদালত বন্ধের কোনো পরিকল্পনা আছে কি-না জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের সিদ্ধান্ত নেয়ার জন্য অন্যতম একটি বিষয় হলো ভ্যাকসিন, সেই ভ্যাকসিনের কাজ চলমান রয়েছে। এখানে কিছু বিষয়কে সামনে রেখে করোনাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করব। এরই মাঝে আমাদের প্রধানমন্ত্রীর মুখ্যসচিব পদক্ষেপগুলোর বিষয়ে জানিয়েছেন। সেই পদক্ষেপগুলো পরিপালন করা হবে। সেগুলো পরিপালন হলে আমি মনে করি করোনা সংক্রমণ কমে আসবে।

ads
ads
ads

Our Facebook Page

↑